ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়নের এ আদেশ জারি করা হয়।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়। আদেশে কর্মকর্তাদের প্রশাসন, ট্রাফিক, অপারেশন ও বিভিন্ন বিভাগের দায়িত্বে পদায়নের কথা উল্লেখ রয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

