Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৪৯ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

Advertisement

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন ডেঙ্গু রোগী। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

একই সময়ে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে এ পর্যন্ত মোট ২ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছর এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম