Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ছবি: সংগৃহীত

Advertisement

ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় ও রোগীর যথাযথ পরিচর্যা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি, রোগ ব্যবস্থাপনা, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং রোগীর যথাযথ পরিচর্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম-সেবা, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)।

সেমিনারের বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান। আলোচক হিসেবে অংশ নেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান ও সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সেমিনারে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চিকিৎসাসেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

আরও পড়ুন

আজারবাইজানে সম্মেলন ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম