Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

Advertisement

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: যুগান্তর

Advertisement

মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শিক্ষিত ও মানবিক জনশক্তিই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি। তাই শিক্ষাকে জাতি গঠনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে।

তিনি বলেন, সবুজবাগ সরকারি কলেজকে মেধাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। ভর্তির ক্ষেত্রে কোনো সুপারিশের কাছে মেধার আপস করা হবে না। যারা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই ভর্তির সুযোগ পাবে।

কলেজের উন্নয়নে আগামী দুমাসের মধ্যে ডিজিটাল বোর্ড স্থাপন এবং বর্তমান সরকারের মেয়াদে একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও অনার্স-মাস্টার্স চালুর বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। 

শিক্ষার্থীদের উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়; বরং যোগ্য, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যম। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নবীনবরণ অনুষ্ঠানে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। কলেজের ওপর আর্থিক চাপ না ফেলতে ওই অর্থ প্রতিষ্ঠানটিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ নূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

নতুন নীতিমালা স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

৬ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক ২ জন!

নেত্রকোনা সরকারি কলেজ ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক ২ জন!

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় যারা

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় যারা

আরও পড়ুন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম