Logo
Logo
×

Advertisement

জাতীয়

কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

Advertisement

এবিএন গ্রুপের সাবেক চেয়ারম্যান কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর রাজধানীর মালিবাগে এবিএন গ্রুপের কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা অংশ নেন।

একই দিন দুপুরে পরিবারের উদ্যোগে এবং এবিএন গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানেও মরহুমের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। তিনি তার মরহুম পিতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সবার কাছে দোয়া চান।

এর আগে মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা তার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি স্মরণ করেন এবং কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এবিএন গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান বিজনেস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ জুট করপোরেশন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং কনকর্ড রয়্যাল কোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ব্যবসা, শিল্প, পর্যটন ও চলচ্চিত্র খাতে অবদান রেখে গেছেন কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে মুক্তির অপূর্ব দোয়া

আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে মুক্তির অপূর্ব দোয়া

লেবার পেইনে থাকা নারীর জন্য যে দোয়া পড়বেন

লেবার পেইনে থাকা নারীর জন্য যে দোয়া পড়বেন

অন্তরে প্রতিহিংসা জন্মালে তা থেকে আত্মরক্ষার উপায় কী?

অন্তরে প্রতিহিংসা জন্মালে তা থেকে আত্মরক্ষার উপায় কী?

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

নিষ্পাপ শিশুর জানাজায় যে বিশেষ দোয়া পড়তে হয়

নিষ্পাপ শিশুর জানাজায় যে বিশেষ দোয়া পড়তে হয়

আরও পড়ুন

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে, খরচ কত?

ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে, খরচ কত?

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম