Logo
Logo
×

Advertisement

জাতীয়

অর্থনৈতিক খাতে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:২৭ পিএম

অর্থনৈতিক খাতে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

Advertisement

দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে বর্তমানে আগ্রহ দেখাচ্ছেন।

অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানটিতে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা সমমূল্যের মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্ম। ফান্ডটি মূলত সিড, লেট-সিড ও সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে তাদের বিনিয়োগ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইএমএফের বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আইএমএফের বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

আরও পড়ুন

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তিতাসের জরুরি বার্তা

তিতাসের জরুরি বার্তা

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম