Logo
Logo
×

Advertisement

জাতীয়

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:২৩ পিএম

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা ত্যাগ করেছেন। তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং পরে এ মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠেয় ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্সে অন পিসকিপিং’ (শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন)-এ যোগ দেবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিদেশে নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে সফর শেষে তিনি মরক্কোর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।  

সূত্র আরও জানায়, এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। 

সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কী জানতে চাইল ঢাকা

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কী জানতে চাইল ঢাকা

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

আরও পড়ুন

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম