Logo
Logo
×

Advertisement

জাতীয়

কবে খুলছে ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’, জানালেন মন্ত্রী

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:০৫ পিএম

কবে খুলছে ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’, জানালেন মন্ত্রী

Advertisement

আগামী জুলাই মাসের শেষে কিংবা ৫ আগস্টের মধ্যেই সর্বসাধারণের পরিদর্শনের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

মঙ্গলবার (১২ মে) গণভবনে স্থাপিত এই জাদুঘরটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতি মন্ত্রী প্রকল্পটির কাজের অগ্রগতি দেখতে সেখানে যান।

পরিদর্শন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, হাসিনা ও তার সরকার কত বড়ো মাফিয়া ও খুনি ছিল, এই জাদুঘর তা প্রজন্মকে মনে করিয়ে দেবে। শেখ হাসিনার মাফিয়া সাম্রাজ্য ও খুনের নির্দেশনা—সবই থাকবে এখানে। 

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কল রেকর্ডও এই জাদুঘরে সংরক্ষিত থাকবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, এই জাদুঘর অনাগত বাংলাদেশের এক বিশাল সম্পদ। যতদিন এটি থাকবে, মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর ঘৃণা প্রকাশ করবে। জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে বলেন, এই জাদুঘর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে।

গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শুরু হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনও এর পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি। তবে সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম