Logo
Logo
×

Advertisement

জাতীয়

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৪৯ এএম

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

Advertisement

দেশের ৫ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম