Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে।

Advertisement

নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।   

আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে। তবে এর আগে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় ইতিমধ্যে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

আরও পড়ুন

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম