Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘এই গরমে মরেই যাবো’ প্রিজনভ্যানে সালমান এফ রহমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:৩২ পিএম

‘এই গরমে মরেই যাবো’ প্রিজনভ্যানে সালমান এফ রহমান

সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজিরা করা হয়। সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের প্রিজনভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে আনা হয়৷ 

প্রিজনভ্যান থেকে প্রথমে নামানো হয় সালমান এফ রহমানকে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে  বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। তখন তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম। এরপর নামানো হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। 

পাঁচ মিনিট পরে আরেকটি প্রিজনভ্যানে কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। 

এসময় তিনি বলেন, হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে। তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে সেটা বলেননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সুত্রে জানা গেছে, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা সাদেককে আদালতে আনা হয়েছে।

অন্যদিকে, জুলাই আন্দোলনের মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর করে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। এসময় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে বেক্সিমকোর অঢেল সম্পদ কিনছে না কেউ

যে কারণে বেক্সিমকোর অঢেল সম্পদ কিনছে না কেউ

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন

সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা

সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

আরও পড়ুন

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ দুপুর থেকে ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ দুপুর থেকে ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম