Logo
Logo
×

Advertisement

জাতীয়

হামে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার করতে হবে: জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

হামে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার করতে হবে: জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ

দেশে হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত এবং দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।

Advertisement

দেশে হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত এবং দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে হামের প্রকোপ মহামারি আকার ধারণ করেছে। বিশেষ করে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হামের মহামারি পরিস্থিতি স্বীকার করেনি এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিও ঘোষণা করেনি।

সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এক শিশুর হামে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পরও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। মার্চ-এপ্রিল মাসে এসে সারা দেশে হামের বিস্তার আরও বাড়ে।

তিনি বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কার্যক্রম চললেও অন্তত ১৮ শতাংশ শিশু টিকার বাইরে থেকে গেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন ছিল ব্যাপক টিকাদান ক্যাম্পেইন। গত চার বছর দেশে হামের কোনো বড় ক্যাম্পেইন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।  

ফয়জুল হাকিম আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের আন্দোলন ও কর্মবিরতি, টিকা ক্রয়ে উন্মুক্ত পদ্ধতি গ্রহণ এবং স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার কারণেও বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা তা তদন্ত করা প্রয়োজন। 

জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের সভাপতিত্বে এবং জাতীয় গণফ্রন্ট নেতা তৈমুর খান অপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদ সদস্য কাজী ইকবাল, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের সংগঠক কাইয়ুম হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের সংগঠক উজ্জ্বল বালো এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা অঞ্চলের সভাপতি এহতেশাম ইমন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

আরও ৩ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১৪৭

আরও ৩ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১৪৭

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম