Logo
Logo
×

Advertisement

জাতীয়

এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই: হুইপ বকুল

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:১৬ পিএম

এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই: হুইপ বকুল

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। ছবি: বাসস

Advertisement

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে।

জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। 

মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর জোর দেন তিনি।

শুক্রবার (২২ মে) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞানমনষ্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারার জাতি কখনও স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না। বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। 

স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

‘গুম-খুন ও নির্যাতনের শিকারদের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

‘গুম-খুন ও নির্যাতনের শিকারদের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা হবে জনগণের বন্ধু: হুইপ বকুল

তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা হবে জনগণের বন্ধু: হুইপ বকুল

আরও পড়ুন

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম