Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

Advertisement

নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র বহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ প্রবেশ করছেন, যা সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত করছে।

এই অবস্থায় সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

আরও পড়ুন

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম