Logo
Logo
×

Advertisement

জাতীয়

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

Advertisement

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করা হয়। এ সুপারিশের পরিপ্রেক্ষিতেই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

এর আগে, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছিল। 

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান।

এর আগে হাবিবুর রহমান হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর পদটি শূন্য হলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১ ডিসেম্বর তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব অর্পণ করেন। এর ফলে তিনি একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুডিশিয়াল সার্ভিসের ৩ সদস্যকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিব করা নিয়ে রুল

জুডিশিয়াল সার্ভিসের ৩ সদস্যকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিব করা নিয়ে রুল

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

আরও পড়ুন

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত

তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি: ট্রাইব্যুনাল

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি: ট্রাইব্যুনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম