Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: জাতীয় সংসদ

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের ইউএনএফপি’র সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।   

বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশগ্রহণ করেন।  

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তদের পরিচিত অনুষ্ঠিত হয়। 

এ সময় কিশোরী প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ করে মাতৃত্বের ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান, বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। 

কমিটি মাঠ পর্যায়ে প্রযোজনীয় জনবল নিয়োগের পরামর্শ প্রদান করে। 

বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি প্রদান এবং গণমাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারের পরামর্শ প্রদান করা হয়। 

প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার করা এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।  

বৈঠকে  প্রকল্প পরিচালক, ইউএনএফপিএ’র সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবি’র সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

দেশের যে দুই জেলায় নতুন পৌরসভা গঠনের অনুমোদন

দেশের যে দুই জেলায় নতুন পৌরসভা গঠনের অনুমোদন

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম