Logo
Logo
×

Advertisement

জাতীয়

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন। 

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে। 

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন ইনুকে ১০ বছর কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তবে আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ, ইনুকে মোট ১০ বছর কারাগারে কাটাতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 

গত ২৬ আগস্ট ২০২৪ রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ।

ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের মামলারও বিচার চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

আরও পড়ুন

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

সৌদি আরবে হামলা রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম