Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

পুলিশি হেফাজতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকেও এ কার্যক্রম সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।

ট্রাইব্যুনাল আগামী ২৪ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। ওই দিন থেকেই প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে যুক্তিতর্কের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।


সাফাই সাক্ষ্য শেষে সাক্ষীকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

আদালত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে মন্তব্যে ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

আদালত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে মন্তব্যে ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আমু, দীপু মনি, শাজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই হত্যাকাণ্ডের মামলা আমু, দীপু মনি, শাজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

আরও পড়ুন

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

নগদের সাবেক প্রশাসক মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নগদের সাবেক প্রশাসক মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম