Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের মামলা

আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

Advertisement

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার পলাতক আসামি মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে হাজির করা হয়নি। এর আগে এ মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। 

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ 

অন্যদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদিন এ মামলায় গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগে ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন। এরপর আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেওয়া হয়।

একপর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বন্দরে আ.লীগ-জাতীয় পার্টির ৫ নেতা গ্রেফতার

বন্দরে আ.লীগ-জাতীয় পার্টির ৫ নেতা গ্রেফতার

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

ইয়ামিন হত্যা সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই হত্যাকাণ্ডের মামলা আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম