Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

Advertisement

যথাসময়ে নিজ কর্মস্থলে উপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা, এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার ও যৌক্তিক কারণ ব্যতিত নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম শেষ না করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির আদেশে সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সার্কুলারে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়াসহ এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকার্য পরিচালনা করা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে সার্কুলার জারি করা হয়েছে। 

সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করছেন।

এতে বলা হয়, অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের আগে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এছাড়া অনেকে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করছেন। ফলে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। 

বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক।

সার্কুলারে আরও বলা হয়, বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা ও বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির স্বার্থে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ এবং নির্ধারিত সময়সূচি মোতাবেক বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার সংক্রান্ত আগে জারি করা সার্কুলারগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তারা যেন (ক) প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব না করেন।

(খ) কর্ম দিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করাসহ এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করেন এবং কোনো যৌক্তিক কারণ ব্যতিত নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম সমাপ্ত না করেন সেই মর্মে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় নির্দেশ দেওয়া হলো। এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আল-জাজিরার প্রতিবেদন শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে সহিংসতা, নেপথ্যে কী?

শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে সহিংসতা, নেপথ্যে কী?

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম