Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগের প্রতিটিতে হাসানুল হক ইনুকে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে বিশেষ আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ, ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

এই সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে সোমবার আপিল করল প্রসিকিউশন। আবেদনে যেসব যুক্তি তুলে ধরা হয়েছে, তাতে আপিলে ইনুর সাজা বাড়বে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা এ মামলার তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ২৫ মার্চ। পরবর্তীতে একই বছরের ১১ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল হয়। এ ছাড়া আলোচিত এ মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় গত বছরের ২৫ সেপ্টেম্বর। একপর্যায়ে উভয়পক্ষের শুনানির পর গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যদিয়ে গত বছরের ৩০ নভেম্বর এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এরপর গত ১ ডিসেম্বর প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। প্রসিকিউশন এ মামলায় ১০ সাক্ষী হাজির করে। আসামিপক্ষও দুজন সাফাই সাক্ষী হাজির করেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আরও পড়ুন

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম