Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘গুম-খুন ও নির্যাতনের শিকারদের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

‘গুম-খুন ও নির্যাতনের শিকারদের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

যারা মায়ের কোল খালি করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলেছেন রকিবুল ইসলাম বকুল।

Advertisement

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, গত ১৭ বছর ধরে সারা দেশে যে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ মানুষ যে মুক্তির নিশ্বাস নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাই-বোনের রক্ত আর স্বজনদের চোখের পানির বিনিময়ে।  গুম, খুন ও নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর একটি হোটেলে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া এবং অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানান।

রকিবুল ইসলাম বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা কোনো দয়া বা করুণা নয় বরং এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। তিনি ঘোষণা করেন, যারা মায়ের কোল খালি করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। বিগত সরকার জেলা পরিষদকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল; আজ সেই কলঙ্ক মুছে প্রতিষ্ঠানটি জনগণের পাশে দাঁড়াচ্ছে।

অনুষ্ঠানে ২৩টি শহীদ পরিবার ও ৫০টি নির্যাতিত পরিবারসহ মোট ৭৩ জনের মাঝে সাতলাখ ৩৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা ড্যাব সভাপতি রফিকুল ইসলাম বাবলু। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, আধঘণ্টা পর যা ঘটল

সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, আধঘণ্টা পর যা ঘটল

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

বিদেশে বসে দেশের আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিনও

বিদেশে বসে দেশের আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিনও

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম