Logo
Logo
×

Advertisement

জাতীয়

যাত্রী কল্যাণ সমিতি

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:৫২ পিএম

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

ফাইল ছবি।

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতি প্রতিশ্রুতি ভঙ্গ করে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে দাবি করে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে করে দরিদ্র, শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ এনে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

উল্লেখ্য, অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রড বোঝাই ট্রাকে করে শ্রমজীবি মানুষেরা সুদুর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন গুরুত্বর আহত হয়। এছাড়া, নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

সংগঠনটি বলেছে, ‘প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের উপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতির মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বার বার ব্যর্থ হচ্ছে।’

অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব ।

একইসঙ্গে দুযোর্গপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌ-পথে অতিরিক্ত যাত্রা বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্য বোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহন না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত সংগঠনটি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী: যাত্রী কল্যাণ সমিতি

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী: যাত্রী কল্যাণ সমিতি

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

মে মাসে সড়কে প্রাণ গেল ৬২২ জনের

যাত্রী কল্যাণ সমিতি মে মাসে সড়কে প্রাণ গেল ৬২২ জনের

এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা চলছে

যাত্রী কল্যাণ সমিতি একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা চলছে

আরও পড়ুন

চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম