Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাজিদের সেবায় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:৫০ পিএম

হাজিদের সেবায় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এ বছর হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে ধর্ম মন্ত্রণালয়। তিনি বলেন, হজের পুরো সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। 

শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় হজ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে হাজিদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজিদের সেবায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওনার উদ্যোগে হাজিদের বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, পানিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে এবং আরাফা-মিনায় হাজিদের জুস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আল্লাহর অশেষ রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হাব নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তবে সবচেয়ে বড় অবদান মহান আল্লাহর।

তিনি আরও বলেন, হজ চলাকালে হাজিদের বিভিন্ন সমস্যা সমাধান, আবাসন, চিকিৎসা ও সার্বিক সেবার বিষয়গুলো নিয়মিত তদারকি করা হয়েছে। বাংলাদেশি হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন।

ধর্মমন্ত্রী বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

আরও পড়ুন

আগেও দুবার বরখাস্ত করা হয়েছিল মালা খানকে

আগেও দুবার বরখাস্ত করা হয়েছিল মালা খানকে

ভারি বৃষ্টি ও ভূমিধসের আভাস

ভারি বৃষ্টি ও ভূমিধসের আভাস

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই পুরস্কার

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই পুরস্কার

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম