Logo
Logo
×

Advertisement

জাতীয়

গ্রেড-১ পেলেন পুলিশের উচ্চপদস্থ ২ কর্মকর্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:১২ পিএম

গ্রেড-১ পেলেন পুলিশের উচ্চপদস্থ ২ কর্মকর্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Advertisement

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ২ উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) পদে গ্রেড-১ পদোন্নতি দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।      

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, হাইওয়ে পুলিশ ও পুলিশ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর সর্বোচ্চ ‘গ্রেড-১’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন- মো. দেলোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ এবং এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তর। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তাদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Advertisement

পুলিশ

Advertisement

আরও পড়ুন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

আলোচনাসভায় মন্ত্রী আজম খান ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম