Logo
Logo
×

Advertisement

জাতীয়

কূটনৈতিক কোর ও বাংলাদেশি কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

কূটনৈতিক কোর ও বাংলাদেশি কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা আর্মি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি অনুবিভাগের উদ্যোগে ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) ঢাকা আর্মি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক কোরের টিমের পক্ষ থেকে ব্রুনাই দারুসসালাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, মালয়েশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সুইডেন এবং ভিয়েতনাম দূতাবাসের সদস্যরা অংশগ্রহণ করে।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।   

ম্যাচে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাবেক জাতীয় ফুটবলার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে অংশগ্রহণকারীরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খেলা শেষে অংশগ্রহণকারী কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে স্মারক তুলে দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে ঘিরে বড় সিদ্ধান্ত, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল একটি দেশ

ইরানকে ঘিরে বড় সিদ্ধান্ত, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল একটি দেশ

কূটনৈতিক মিশনে হুমকি: বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা

কূটনৈতিক মিশনে হুমকি: বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা

ঢাকার স্মার্ট কূটনৈতিক চালে কঠিন পরীক্ষায় দিল্লির চাণক্যনীতি!

ঢাকার স্মার্ট কূটনৈতিক চালে কঠিন পরীক্ষায় দিল্লির চাণক্যনীতি!

ভারতের বিলম্বিত বোধদয়, সার্বভৌম কূটনীতির নতুন বাংলাদেশ

ভারতের বিলম্বিত বোধদয়, সার্বভৌম কূটনীতির নতুন বাংলাদেশ

পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক

পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির জটিল সমীকরণ

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির জটিল সমীকরণ

আরও পড়ুন

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ভুয়া বিল পাশ করে চাকরি হারালেন জেলার

ভুয়া বিল পাশ করে চাকরি হারালেন জেলার

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম