Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস

Advertisement

তদন্তে দুর্বলতা ও যথাযথ সাক্ষ্য না থাকায় যশোরের অভয়নগরে ২০০৮ সালের জানুয়ারিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল্লাহকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স খারিজ করে এ রায় দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তাসাদ্দর রায়হান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

ঘটনার বিবরণে জানা যায়, যশোরের অভয়নগরে ২০০৮ সালের ১৫ জানুয়ারি নিজ ঘরে গৃহবধূ সবুরা বেগম অগ্নিদগ্ধ হন। এরপর ২১ জানুয়ারি তার বাবা সামছুর শেখ বাদী হয়ে জামাতা আব্দুল্লাহসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ২২ জানুয়ারি সবুরা জবানবন্দি দেন। আর ২৮ জানুয়ারি সবুরা মারা যান।

এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালে আসামি আব্দুল্লাহকে মৃত্যুদণ্ডের রায় দেন যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১। 

নিয়ম অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পর আসামি জেল আপিল করেন। ১০ জুন প্রধান বিচারপতি নারী ও শিশু মামলায় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চে ১৪ জুন এ মামলার শুনানি শুরু হয়।

আইনজীবী ইমাম হোসেন তারেক বলেন, বাড়িতে আগুন লাগে। একজন দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার করেন। এটা ২০০৮ সালের ১৫ জানুয়ারির ঘটনা। আর মামলা হয় ২১ জানুয়ারি। পরের দিন ২২ জানুয়ারি ভিকটিম ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। 

মামলায় অভিযোগ করা হয়, ভিকটিমের হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে স্বামী আগুন লাগান। পরবর্তীতে ২৮ জানুয়ারি তিনি মারা যান। বিচার শেষে স্বামীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। 

কেন খালাস  পেলেন এ বিষয়ে তিনি বলেন, মামলায় অভিযোগ ছিল যৌতুক চেয়ে মৃত্যু ঘটানোর। কিন্তু যৌতুক যে চেয়েছেন, সেটা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ

রামিসা হত্যা ও ধর্ষণ: সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার

রামিসা হত্যা ও ধর্ষণ: সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার

‘স্বামী সোহেলকে ভয় পাওয়ায় হত্যাকাণ্ডে সহযোগিতা করেন স্বপ্না’

‘স্বামী সোহেলকে ভয় পাওয়ায় হত্যাকাণ্ডে সহযোগিতা করেন স্বপ্না’

হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

আরও পড়ুন

গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার

গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ

আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম