Logo
Logo
×

Advertisement

জাতীয়

সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৩ এএম

সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ কথা জানিয়েছেন।

হাসান শিপুল বলেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’

এ পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।

সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

৬ কার্গো এলএনজি কিনবে সরকার

৬ কার্গো এলএনজি কিনবে সরকার

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

আরও পড়ুন

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম