Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন

Advertisement

সংসদ কক্ষে ভারী চেয়ার স্থাপনের কারণে সংসদ সদস্যদের হাত কাটা যাচ্ছে বলে জানিয়েছেন সরকারদলীয় এমপি জয়নুল আবদিন ফারুক। 

তিনি বলেছেন, ‘চেয়ারের পিনগুলো সব খোলা। প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলো দেখা দরকার।’

 বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন তিনি। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জয়নুল আবদিন বলেন, এখানে (সংসদ কক্ষে) ৩০০ থেকে বেশি চেয়ার আছে। চেয়ারগুলোর যে অবস্থা, আমরা যারা এখানে আছি, ১৬ বছরে পুলিশের দ্বারা নির্যাতিত, কারও কোমরে ব্যথা, কারও হাতে ব্যথা, কারও পিঠে ব্যথা। এ চেয়ারগুলোর পেছনে গ্যাপ তিন ইঞ্চি। যখন এখানে বসা হয়, তখন গ্যাপটা পূরণের ব্যবস্থা করা দরকার। অনেক তরুণ এমপিও বসতে পারেন না। 

চেয়ারগুলোর ওজনের বিষয়ে ফারুক বলেন, ১৯৯১ সালে প্রথম এমপি হয়েছিলাম। তখন চেয়ারগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল, রেকর্ড খুঁজলে পাওয়া যাবে, তখন এ চেয়ারগুলো এত ভারী করা হয়েছিল যেন তুলে নিক্ষেপ করা না হয়। সেজন্য মনে হয় লোহার শেকল দিয়ে বাঁধা হয়েছে। সেটা ইতিহাস। এ চেয়ারগুলো এত ওজন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখলেন, পেছনে হাত কেটে ফেলেছেন, পিনগুলো সব খোলা। প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলো দেখার দরকার।

পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, সংসদ কক্ষে প্রবেশে মাথা ঝোঁকানোর বিষয়ে জামায়াতের এক এমপি কথা বলেন। এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত। পৃথিবীর অনেক দেশের সংসদে যাওয়ার সুযোগ আমার হয়েছে, সেখানে এ নিয়মটা আছে। সে নিয়মটা ইসলাম পরিপন্থি কি না? আমাদের জাতীয় সংস্কৃতির বিষয়ে কোনো বাধা আছে কি না, এ বিষয়ে আপনি (স্পিকার) সিদ্ধান্ত দেওয়ার মালিক।

পরে স্পিকার বলেন, মাথা ঝোঁকানোর বিষয়ে আমি পরে জানাবো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি

মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা

মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নিয়ে যে মতামত এলো

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নিয়ে যে মতামত এলো

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

আরও পড়ুন

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম