Logo
Logo
×

Advertisement

জাতীয়

পাঁচ বছরে ৫ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪২ পিএম

পাঁচ বছরে ৫ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ কর্মপরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী (সরকারি কর্মচারী) নিয়োগ করা হবে। রোববার জাতীয় সংসদে নুরুল আমীনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান জানান, রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো নিয়ে কমিটি কাজ করছে। নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, মামলা করার সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উলে­খ থাকে না। ফলে সারা  দেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে সেটির সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয়। এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যও সরকারের কাছে নেই। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন : শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। আব্দুল ওয়ারেছের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, একজন শিক্ষক-কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে অবসর তহবিলে ১ হাজার ৩০০ কোটি টাকা জমা রয়েছে। 

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ : রুমিন ফারহানার প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন এবং ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ

চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ, সদস্য কারা

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ, সদস্য কারা

এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবকে বদলি

এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবকে বদলি

উন্নত চিকিৎসা নিতে প্রতিমন্ত্রী আবদুল বারী এখন ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত উন্নত চিকিৎসা নিতে প্রতিমন্ত্রী আবদুল বারী এখন ঢাকায়

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম