Logo
Logo
×

Advertisement

জাতীয়

অতিভারি বর্ষণে ভূমিধসের আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

অতিভারি বর্ষণে ভূমিধসের আভাস

ফাইল ছবি

Advertisement

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার বিভাগে দুদিন ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

সোমবার (৬ জুলাই) সংস্থাটির ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

এতে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছে। রোববার দিনগত রাতে উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালী ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালও মাইকিং করে সতর্ক করা হয়েছে। তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম