Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের নামে ভুয়া ফোনকল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের নামে ভুয়া ফোনকল

প্রতীকী ছবি

Advertisement

প্রধানমন্ত্রীর এক উপ-প্রেস সচিবের নাম নিয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের ভুয়া ফোনকল করছে একটি প্রতারক চক্র। 

রোববার (১২ জুলাই) বিকাল ৫.০০ টা নাগাদ একটি নম্বর থেকে এই ভুয়া কল করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক কর্মকর্তাকে।

একাডেমির জনসংযোগ ও আইসিটি কর্মকর্তা (অ.দা) সাবিনা ইয়াসমিন জানান, কাজ থাকায় অফিস সময়ের পরেও শাখায় অবস্থান করছিলাম। একবার ফোনকল আসে ৫.০১ মিনিটে, ব্যস্ততার কারণে রিসিভ করা হয়নি। পরেরবার ৫.০৪ মিনিটে কল করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পরিচয় দিয়ে কথা বলেন প্রতারক। একাডেমির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হওয়ায় সবধরনের ফোন কল রিসিভ করে তথ্য প্রদান করতে হয়।

প্রশিক্ষণ থেকে শুরু করে অনুষ্ঠানসংক্রান্ত বিষয়েও সাধারণ মানুষ, শিল্পী, দর্শক কিংবা সরকারের বিভিন্ন দপ্তর থেকেও সবসময়ই কল করে নানা তথ্য চান। কিন্তু এ ধরনের ভুয়া ফোনকল সাময়িক সময়ের জন্য হলেও কার্যক্রম বাধাগ্রস্ত করে। তাছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের মতো সেনসেটিভ বিষয়ে প্রতারকদের এ ধরনের ফোনকল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

এই সরকারি কর্মকর্তা জানান, ৩ মিনিটের ফোনকলে সে একাডেমি সংক্রান্ত বিষয়ে আপডেট জানতে চায় এবং কর্মকর্তার কাজের ইতিবাচক প্রশংসা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব প্রদানের বিষয়ে কথা বলে।  

তার কথায় সন্দেহ হওয়ায় পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন এটি একটি ভুয়া ফোনকল। তবে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই কর্মকর্তা।

এ ধরনের প্রতারকদের কারণে যারা প্রকৃত অর্থেই তথ্য চান, তারা ক্ষতিগ্রস্ত হোন এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

রাশেদ খাঁনের পোস্ট আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

একটি মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন

একটি মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

আরও পড়ুন

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম