Logo
Logo
×

Advertisement

জাতীয়

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই

ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement

রিমান্ডে নিয়ে ৭৬ টি চেকে সই করিয়ে বিভিন্ন মামলা দেওয়া ও প্রতারণার অভিযোগে করা মামলায় গোয়েন্দা বিভাগের সাবেক সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হকসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের আদালতে হাজির হতে সমন নির্দেশ দিয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন- ধানমণ্ডি থানার সাবেক ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাইদুর রহমান হাবিব ও মোকাররম হোসেন জিমি।    

এদিন মামলার বাদী মজুমদার আরিফুর রহমানের উপস্থিতিতে তদন্ত প্রতিবেদন আমলে নেন আদালত। এ সময় বাদীপক্ষের আইনজীবী আফজাল হোসেন মৃধা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আগামী ১৯ আগস্ট আসামিদের আদালতে হাজিরে নির্দেশ দেওয়া হয়েছে।   

এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর ভিকটিমের ভাই মজুমদার আরিফুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২১ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন৷  

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামি সাইদুর রহমান হাবিবের কাছ থেকে ঋণ নিয়ে এবং এলসির মাধ্যমে আতিকুর রহমান তার এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এএসআর সোয়েটার লিমিটডের আধুনিকায়ন করার জন্য মালিকানাধীন রার্নি টাইগার্স (বিডি) লিমিটেডের মাধ্যমে চায়না হতে মেশিনারিজ আমদানি করেন। পরবর্তীতে আতিকুর রহমান আসামি সাইদুর রহমান হাবিবের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। আসামি একাধিকবার আতিকুর রহমানের কারখানার মেশিনারিজ পাসওয়ার্ডের মাধ্যমে বন্ধ করে দেন। এরপর আতিকুর রহমান তার সাথে সমঝোতা করে কিছু টাকা পরিশোধ করে পুনরায় সোয়েটার কারখানাটি সচল করেন। তবে আতিকুর রহমান সমঝোতার শর্ত মোতাবেক আসামি সাইদুর রহমান হাবিবের পাওনা টাকা পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন এবং আদালতে ক্ষতিপূরণের জন্য সইদুর রহমান হাবিবের নামে দেওয়ানি মোকাদ্দমা দায়ের করেন। এ কারণে সাইদুর রহমান হাবিব বাদী হয়ে আতিকুর রহমানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।  মামলা প্রথমে উত্তরা পশ্চিম থানা তদন্ত করে। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবি ডিএমপির উপর ন্যাস্ত করা হয়। ২০২০ সালের ৭ জানুয়ারি আতিকুর রহমানকে গ্রেফতার করে পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। পুলিশ রিমান্ডে থাকাকালে ১৫ জানুয়ারি রাতে মামলা নিষ্পত্তির প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকে তার মালিকানাধীন এএসআর কম্পিউটারাইজড সোয়োটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে থাকা একাউন্টের ৭৬ টি চেকে বাহক হিসেবে সাইদুর রহমান হাবিবের নাম উল্লেখ করে আতিকুর রহমানকে দিয়ে স্বাক্ষর করে নেন। আসামি সাইদুর রহমান হাবিব ১৬ জানুয়ারি আতিকুর রহমানকে নিজ জিম্মায় আদালত থেকে জামিন করে নিয়ে আসেন। পরবর্তীতে আতিকুর রহমানকে ৭৬ টি চেক থেকে চারটি চেক ফেরত দিয়ে আসামি সাইদুর রহমান হাবিব  আরও চারটি চেক গ্রহণ করেন। আসামি সাইদুর রহমান হাবিব ও মোকাররম হোসেন জিমির কথামত জামিন হওয়ার শর্ত হিসেবে আতিকুর রহমানের জামিনের আবেদনে বাদী-বিবাদীর আপোষ মীমাংসার কথা উল্লেখ করা হয়। 

মামলাটি তদন্তকালে মো. নাজমুল হক, মুহাম্মদ সাইফুল ইসলাম, সাইদুর রহমান হাবিব এবং (৪) মোকাররম হোসেন জিমির বিরুদ্ধে পেনাল কোডের ৪২০/৫০৬/১০৯ ধারার অপরাধের সত্যতা পাওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সরকারবিরোধী চক্রান্ত সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

ফাঁসির রায় লিখেই কলমের নিব ভাঙেন বিচারক, কেন এমন রীতি?

ফাঁসির রায় লিখেই কলমের নিব ভাঙেন বিচারক, কেন এমন রীতি?

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ৫ মামলায় জামিন স্থগিত

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ৫ মামলায় জামিন স্থগিত

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের বহুজাতিক বিমান মহড়ায় প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ

ভারতের বহুজাতিক বিমান মহড়ায় প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ

সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম