Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় সাবেক এক ইন্সপেক্টরসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এস এম মোস্তাক আহমেদ (৬৫), সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ (৩৮) এবং মো. আবুল কালাম আজাদ (৫২)।

মামলার এজাহার অনুযায়ী, গত ৬ অক্টোবর দুপুরে কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আর্শীবাদ’ নামের একটি স্বর্ণের দোকানে জোরপূর্বক প্রবেশ করেন আসামিরা। পরে দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগকে জানানো হলে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করে।   

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছাই রঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ, সিল মারা একটি পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দোকানের মালিক লিটন দেব কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর বুধবার তিনজনকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. এজাজুল হক। সেদিন আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

রোববার শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এসআই কামাল উদ্দীন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ দফা দাবিতে হাজারীবাগে রিকশাশ্রমিকদের বিক্ষোভ

১২ দফা দাবিতে হাজারীবাগে রিকশাশ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক

গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আরও পড়ুন

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম