Logo
Logo
×

Advertisement

জাতীয়

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

আচারের বয়ামের ভেতর ডায়মন্ড, মূল্যবান রত্নপাথর ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। ছবি: যুগান্তর

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগে আচারের বয়ামের ভেতর ডায়মন্ড, মূল্যবান রত্নপাথর ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব অলংকারের দাম ২ কোটি ৭০ লাখ টাকা। 

এ ঘটনায় ঢাকা কাস্টমস বাদী হয়ে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। 

রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগত যাত্রীদের নজরদারিতে রাখে কাস্টমস কর্মকর্তারা। এক পর্যায়ে জনি রহমান নামে এক যাত্রী ইমিগ্রেশন পার হয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগে আচারের বৈয়মের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীর ব্যাগেজ খুলে এক কেজি ৫৪ গ্রাম ওজনের ডায়মন্ড, মূল্যবান রুবি পাথর ও স্বর্ণালংকার পাওয়া যায়। 

স্বর্ণালংকারের প্রত্যয়ন মোতাবেক জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।  

জব্দ অংলকারের মধ্যে রয়েছে- ৪৭৮ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের আংটি ৩৮৯টি, ৪৫০ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত প্লাটিনাম আংটি ১৫১টি, ৬ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত সাদা স্বর্ণের আংটি ৩টি, ৮ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত রূপার আংটি ২ টি,  ৪ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের লকেট ৫টি, ৫ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের চেইন ১টি, ১০৩ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের নাকফুল ৪৭২টি, ছোট বড় মিলানো ডায়মন্ড পাথর (৪৫ ক্যারেট), পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০টি, জুয়েলারি সার্টিফিকেট কার্ড ২৩টি। 

ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব পণ্য আনার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। 

বিমানবন্দরে শুল্ক ফাঁকি ও চোরাচালান প্রতিরোধে কাস্টমসের নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

বিমানবন্দর ঘিরে অপরাধ

বিমানবন্দর ঘিরে অপরাধ

শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ বিদেশি অপারেটরের নাম প্রস্তাব

শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ বিদেশি অপারেটরের নাম প্রস্তাব

ম্যাজিস্ট্রেট নওশাদকে বিমানবন্দর থেকে সরিয়ে দেওয়ার দাবি প্রচার, যা জানা গেল

ম্যাজিস্ট্রেট নওশাদকে বিমানবন্দর থেকে সরিয়ে দেওয়ার দাবি প্রচার, যা জানা গেল

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

আরও পড়ুন

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

সম্পত্তি হেবা-হস্তান্তর বিধানের পরিপত্র জারি, কী আছে এতে

সম্পত্তি হেবা-হস্তান্তর বিধানের পরিপত্র জারি, কী আছে এতে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং রাষ্ট্রদ্রোহের মামলায় আয়াসসহ ৪ জন রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় আয়াসসহ ৪ জন রিমান্ডে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায়

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম