মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান
Advertisement
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান, গণজমায়েত ও ঘেরাও কর্মসূচি পালন করছেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পুনঃপেনশন চালু করা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর-২ এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের অবস্থান করতে দেখা যায়। গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
আন্দোলনকারীদের দাবি, ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পুনঃপেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার পর আন্দোলনকারীরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের দুটি ফটকের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে খেয়াল রাখছি।

