Logo
Logo
×

Advertisement

জাতীয়

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

Advertisement

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

Advertisement

চট্টগ্রামের চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মেয়র ডা. শাহাদাত হোসেন ও ৫ এমপি। শুক্রবার উপজেলার দোহাজারী পৌরসভা সদরের সিটি সেন্টার মার্কেট চত্বরে এ ঘটনা ঘটে।

অন্যদের মধ্যে সেখানে উপস্থিত এমপিরা হলেন- পটিয়ার এমপি এনামুল হক, চন্দনাইশের এমপি জসিম উদ্দিন আহমেদ, এমপি আবু সুফিয়ান ও এমপি এরশাদ উল্লাহ।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী ও ৬ এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণের জন্য দোহাজারী সিটি সেন্টার চত্বরে উপস্থিত হন। তারা মঞ্চে উঠলে অনেক নেতাকর্মী তাদের সঙ্গে উঠে পড়েন। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে গেলেও কেউ নিচে পড়ে যাননি বা বড় কোনো আঘাত পাননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, মঞ্চ ভেঙে গেছে বিষয়টি এমন না, মঞ্চের টেবিলের পায়া বসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। অর্থমন্ত্রী মঞ্চে দাঁড়িয়েই বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন।

পরে মন্ত্রী উপস্থিত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ শুরু করলে হুড়োহুড়ি এবং অতিরিক্ত ঠেলাঠেলির কারণে চারজন আহত হন। আহতরা হলেন- রুমি আক্তার (২৩), রাশেদা বেগম (৬০), আয়েশা আক্তার (৬০), আনোয়ারা বেগম (৫৫)। তারা সবাই দোহাজারী এলাকার বাসিন্দা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম