Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক

রাজধানীর পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনের দাবিতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তার উদ্যোগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমার নির্বাচনি এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।

তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সচেতনতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সেমিনারে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) এলাকার উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশের চিত্র তুলে ধরে, তাদের অধিকারের কথা বলেন আমিনুল হক। 

স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন তারা। নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আরও পড়ুন

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম