Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড’ পেলেন নবযুগ সম্পাদক শাহাব সাগর

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

‘প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড’ পেলেন নবযুগ সম্পাদক শাহাব সাগর

সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড’ পেয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ-এর সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রদানের ক্ষমতাপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস অব হোপ কমিউনিটি আউটরিচ’ রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে শাহাব উদ্দিন সাগরের হাতে এ সম্মাননা তুলে দেন সংস্থাটির অন্যতম প্রধান চ্যাপলিন কিম থমাস।

‘ন্যাশনাল সার্ভিস অনার’ হলো স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদানের একটি কর্মসূচি, যা সাময়িকভাবে স্থগিত থাকা ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ এর বিকল্প হিসেবে চালু করা হয়েছে। ১২ মাসে সম্পন্ন করা যাচাইকৃত সমাজসেবামূলক কাজের ঘণ্টার ভিত্তিতে ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে শাহাব উদ্দিন সাগর ছাড়াও আরও ১১ জনের হাতে ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম