Logo
Logo
×

Advertisement

জাতীয়

এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

Advertisement

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী।

ভর্তির যোগ্যতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড বজায় রেখে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে পাশ করা শিক্ষার্থীদের সবার ভর্তির সুযোগ থাকবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে তুলনায় এবার পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৫.০৬ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৫.০৬ শতাংশ

শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

এইচএসসি ফলাফলে ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

১৫ বছরে সবচেয়ে কম পাশের হার চট্টগ্রাম বোর্ডে

১৫ বছরে সবচেয়ে কম পাশের হার চট্টগ্রাম বোর্ডে

যে দুই বিষয়ে সবচেয়ে বেশি ফেল

যে দুই বিষয়ে সবচেয়ে বেশি ফেল

বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধু’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধু’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে: শিক্ষামন্ত্রী

শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম