Logo
Logo
×

Advertisement

জাতীয়

জন্মহার কমাতে চায় সরকার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

জন্মহার কমাতে চায় সরকার

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে। 

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এজন্য যা যা করা প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব। 

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন। 

এর আগে আকস্মিক ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি। তবে পরবর্তীতে চাঁদপুর সরকারি হাসপাতালে এসে মৌখিকভাবে তাকে ক্ষমা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। ভবিষ্যতে কোনো ধরনের দায়িত্ব অবহেলা করলে আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিম, চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন নুরে আলম দীন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীতে তিন বাসে আগুন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম