Logo
Logo
×

Advertisement

জাতীয়

এবছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

এবছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি

ফাইল ছবি

Advertisement

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এবছর গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। এতে দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, সবাই পাশ করেছে।

অন্যদিকে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যারা অংশ নিয়েছিল, তাদের সবাই ফেল করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে শতভাগ পাশ প্রতিষ্ঠান ৬৬৯টি এবং শতভাগ ফেল করেছে এমন প্রতিষ্ঠান ৩১২টি।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি এবং শতভাগ ফেলের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। সেই হিসাবে এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে ৩১৫টি এবং শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাশের হার কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

চলতি বছর পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাশ করালেন ৩ কর্মচারী!

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাশ করালেন ৩ কর্মচারী!

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

আরও পড়ুন

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

শিখবেন আপনি, টাকা দেবে সরকার

শিখবেন আপনি, টাকা দেবে সরকার

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম