Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

Advertisement

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭তম ব্যাচের সদস্য ও জামালপুরের সিভিল জজ একেএম সামিউল হকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, একেএম সামিউল হক ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ বিচারক। তার অকাল ও মর্মান্তিক মৃত্যু বিচারাঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মতো একজন তরুণ ও সম্ভাবনাময় বিচারকের অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের মর্মান্তিক সংঘর্ষ ঘটে। এতে তিনি মৃত্যুবরণ করেন। 

একেএম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন এবং জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

তার নিজ জেলা নেত্রকোণা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর ৭ মাস এবং তিনি অবিবাহিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুদণ্ড ঘোষণার পর বিচারক কলমের নিব ভাঙেন কেন?

মৃত্যুদণ্ড ঘোষণার পর বিচারক কলমের নিব ভাঙেন কেন?

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি

আইনমন্ত্রী আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম