Logo
Logo
×
   

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ এএম

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির আহবায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ভোলাবাসীর আহবায়ক গোলাম নবী আলমগীর। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে ভোলা জেলা পরিষদ প্রশাসক রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। 

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে ভোলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন গোলাম নবী আলমগীর।   

তিনি বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নদীভাঙন থেকে জেলাকে রক্ষা করার স্থায়ী পদক্ষেপ গ্রহণ, ভোলা মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে ভোলার বেকার সমস্যা দূরসহ ভোলার সামগ্রিক অবকাঠামোগত খাতের উন্নয়নের স্বার্থে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেছি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভোলার সার্বিক পরিস্থিতি শোনেন এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .