Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাফতরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।’

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।  

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নতুন দায়িত্ব বণ্টনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম