Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাংবাদিক দম্পতি রূপা ও শাকিলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

সাংবাদিক দম্পতি রূপা ও শাকিলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপা। ফাইল ছবি

Advertisement

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারাগারে থাকায় সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের নথি অনুযায়ী, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাদের পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

দুদকের পরিচালক (বিষয় ও তদন্ত-২) স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে নির্ধারিত ফরমে সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিল করতে বলা হয়েছে। আদেশের সঙ্গে শাকিলের জন্য ০০৭২১৩ এবং ফারজানা রূপার জন্য ০০৭২১৪ নম্বর সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়।

দুদক আইন, ২০০৪-এর ২৬ ধারার উপধারা (১)-এর অধীন অর্পিত ক্ষমতাবলে জারি করা ওই আদেশে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। 

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করতে দুদকের কনস্টেবল মো. জুয়েল মিয়া তাদের ঠিকানায় যান। তবে তাদের সেখানে না পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেওয়া হয়। পরে দুদক জানতে পারে, শাকিল আহমেদ তেজগাঁও থানায় পুলিশের করা একটি মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আছেন। অন্যদিকে তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ রয়েছেন। এ অবস্থায় তাদের কারাগারে থাকা অবস্থায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের মাধ্যমে আদেশ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দুদক সূত্র আরও জানায়, শাকিল আহমেদের বরাবর ইস্যু করা সম্পদ বিবরণী দাখিলের আদেশ সিনিয়র জেল সুপার, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর এবং ফারজানা রূপার বরাবর ইস্যু করা আদেশ জেল সুপার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের মাধ্যমে জারি করার অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হয়েছে। দুদকের সংশ্লিষ্ট শাখার নথিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬ জনের বিরুদ্ধে মামলা বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

২৫৯ কোটি টাকা পাচারে নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

২৫৯ কোটি টাকা পাচারে নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

১৯৩ কোটি টাকা পাচার, শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

১৯৩ কোটি টাকা পাচার, শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম