Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

মেঘনা আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান মেঘনা। বেলা সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে যান।

তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। 

গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন বলে জানা গেছে। 


দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমের আজ হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে দুদকের তলবি চিঠিতে।

মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে তিনি আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নোটিশে বলা হয়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

আসিফের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান মেঘনা আলম

আসিফের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান মেঘনা আলম

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুদকের চাকরিতে ফিরলেন সেই শরীফ

দুদকের চাকরিতে ফিরলেন সেই শরীফ

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

জমি নিবন্ধনে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, কার্যকর জানুয়ারিতে

জমি নিবন্ধনে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, কার্যকর জানুয়ারিতে

এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি

এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম