Logo
Logo
×

Advertisement

জাতীয়

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

Advertisement

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে সরকারের বিভিন্ন নীতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘মূলত ছিল সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভায় নতুন যারা এসেছেন, তাদের উনি স্বাগত জানিয়েছেন। বিশেষত মন্ত্রীর (ড. আবদুল মঈন খান) সঙ্গে ওনাদের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সুবাদে উনার আসা।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকার, সরকারের পলিসি এবং আমাদের ইশতেহারে যে বিষয়গুলো ছিল, সেগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ৬ মাসে কতদূর নোটিশ করেছি, অগ্রগতি কী, এ বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে।’

বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে ওয়াটার সাপ্লাই (পানি সরবরাহ), ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা), রিনিউয়েবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পিপিপি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বিনিয়োগ করতে পারে, আলোচনা হয়েছে।’

এসব বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নোট করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে, তা যেন আরও গভীর হয় এবং সামনের দিনে যেন সেই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মন্ত্রী ও রাষ্ট্রদূত একমত হয়েছেন।’

দুই দেশের সরকার ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সামনের দিনে দুদেশের সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিনিউয়েবল এনার্জিগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ব্যাপারে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।’

এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে বসবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পরবর্তীতে আমাদের অফিশিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন।’

নবায়নযোগ্য জ্বালানি খাতে কী ধরনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিনিউয়েবল এনার্জি, এটি ওয়েস্ট টু এনার্জি হতে পারে।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘আমাদের প্রচুর ময়লা-আবর্জনা প্রত্যেক সিটি করপোরেশনেই তো ডাম্পিং অবস্থায় আছে। এরই মধ্যে উত্তর সিটিতে চায়নার একটি কোম্পানির সঙ্গে আমরা চুক্তি করেছি, তারা আগামী ১৮-২০ মাসের মধ্যেই সেখানে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ময়লা-আবর্জনা থেকে, মানে ওয়েস্ট টু এনার্জির মাধ্যমে জাতীয় গ্রিডে দেবে। সেই কাজ চলমান আছে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না, এসব বিষয়ের তো আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক নেই। এগুলো তো পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। আমরা লোকাল গভর্নমেন্ট বিষয়েই মূলত আলোচনা করেছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে পারবে

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে পারবে

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম

আরও পড়ুন

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তার স্বার্থসংশ্লিষ্ট ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তার স্বার্থসংশ্লিষ্ট ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম