Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম

বিশ্ব হাত ধোয়া দিবসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মীর শাহে আলম। ছবি: যুগান্তর

Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এসব ভালো অভ্যাস নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে উঠে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬ উদযাপন উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত।

ঢাকা শহরের নাগরিক সেবা ও পানির সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ নদীর পানি শোধন করে সংগ্রহ করা হয়। মাটির নিচের পানির ওপর চাপ কমাতে এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সরকার আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করার নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ সময় তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ডির ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি পুষ্টির দিকেও নজর দেওয়া উচিত। একই সঙ্গে সুস্থতার জন্য খেলাধুলার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়া উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালায় আহমাদযাই, ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি (ওআইসি) ড. রাজেস নারওয়াল এবং ইউনিসেফের চিফ অব ওয়াশ মি পিটার মায়েস।

বক্তব্যে অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬-এর এই অনুষ্ঠানটি শেষ হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,  ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি

আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি

সরকারি বাসায় অনিয়ম পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সরকারি বাসায় অনিয়ম পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা- কমিটির প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ ১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা- কমিটির প্রতিবেদন দুদকে

আরও পড়ুন

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে?

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে?

গ্রিড বিপর্যয়: তদন্ত কমিটি গঠন

গ্রিড বিপর্যয়: তদন্ত কমিটি গঠন

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম