Logo
Logo
×

Advertisement

জাতীয়

হালাল পণ্যের মান ও সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

হালাল পণ্যের মান ও সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

Advertisement

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আইনি ভিত্তি তৈরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) সংশোধিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশে এ সংশোধন এনেছেন।

সংশোধনের ফলে রুলস অব বিজনেসের সিডিউল-১ বা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে। ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন করে ২৩ নম্বর আইটেম যুক্ত করা হয়েছে।

নতুন সংযোজিত আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ, হালাল পণ্যের মান নির্ধারণ এবং এ-সংক্রান্ত সনদ দেওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়বে।

এতদিন ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের জন্য হালাল সনদ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে।

তবে হালাল সনদ দেওয়ার ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। ‘রুলস অব বিজনেস’ সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব এখন প্রশাসনিকভাবে স্পষ্ট হলো।

এর ফলে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, সনদ প্রদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ও কর্তৃত্ব আরও সুস্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

ক্রেতা জিম্মি, সরকারকে চাপে ফেলছে সিন্ডিকেট

সরবরাহ কমিয়ে সয়াবিনে ফের কারসাজি ক্রেতা জিম্মি, সরকারকে চাপে ফেলছে সিন্ডিকেট

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

বাজার এখনো নিয়ন্ত্রণহীন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির চার দিন পার বাজার এখনো নিয়ন্ত্রণহীন

তেলের আগুনে পুড়ছে ভোক্তার পকেট

বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম তেলের আগুনে পুড়ছে ভোক্তার পকেট

আরও পড়ুন

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম